ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংসে ইসরায়েলের সক্ষমতা নেই: ট্রাম্প

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৬০২ বার পড়া হয়েছে

ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার মতো সক্ষমতা ইসরায়েলের নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ জুন) এক প্রেস ব্রিফিংয়ে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “সত্যি বলতে, ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়তো ফোর্দোর সামান্য ক্ষতি করতে পারবে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করা তাদের পক্ষে সম্ভব নয়। কারণ কেন্দ্রটি অনেক গভীরে অবস্থিত। তাদের সেই ক্ষমতা নেই। তবে আমার মনে হয়, হয়তো এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যেখানে সেটি ধ্বংস করার প্রয়োজন হবে।”

উল্লেখ্য, ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্রটি মাটির প্রায় ২৬২ মিটার (৮৬০ ফুট) নিচে অবস্থিত, যা একে প্রচলিত আক্রমণ থেকে নিরাপদ করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কেন্দ্র ধ্বংসে প্রয়োজন অতিশক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা। বর্তমানে এমন বোমা কেবল যুক্তরাষ্ট্রেরই কাছে রয়েছে।

তবে মার্কিনিদের তৈরি ৩০ হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমাও ফোর্দোর মতো স্থাপনার বিরুদ্ধে কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন প্রতিরক্ষা বিশ্লেষক মহল।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

ইরানের ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংসে ইসরায়েলের সক্ষমতা নেই: ট্রাম্প

আপডেট সময় ০৬:২৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫