ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভূমিকম্পে আরমানীটোলায় ভবন ধস, আতঙ্কে রাস্তায় মানুষের ভিড়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। ধসের খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

কন্ট্রোল রুম জানিয়েছে, ভূমিকম্পের পর বিভিন্ন এলাকা থেকে একাধিক কল পেয়েছে তারা। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর অনেক এলাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় নেমে আসে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসির তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী।

শুধু বাংলাদেশেই নয়—পার্শ্ববর্তী দেশ ভারতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ঢাকায় ভূমিকম্পে আরমানীটোলায় ভবন ধস, আতঙ্কে রাস্তায় মানুষের ভিড়

আপডেট সময় ১১:৩৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫