ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ—নার্সদের আন্দোলনে স্থবির প্রেসক্লাব এলাকা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির ‘অপচেষ্টা’ বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ করে সমাবেশ করছে বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন (বিএনএ)। শনিবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক বন্ধ করে তারা এ কর্মসূচি শুরু করে।

অবরোধের কারণে পল্টন মোড় থেকে কদম ফোয়ারার মুখ পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যানবাহনগুলোকে ডাইভারশন দিয়ে বিজয়নগর-কাকরাইল সড়কের দিকে সরিয়ে দেওয়া হয়, ফলে সাধারণ পথচারী ও যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়।

আন্দোলনকারী নার্সরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে নার্সদের জন্য সৃজনকৃত সব পদে জ্যেষ্ঠ, অভিজ্ঞ ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে হবে। তাদের দাবি, ১৯৭৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নার্স কর্মকর্তারাই নার্সিং শিক্ষা, প্রশাসন ও সেবা কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছিলেন। কিন্তু ২০১৬ সাল থেকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মহাপরিচালক ও পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার ফলে বদলি, পদোন্নতি, নিয়োগ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নার্সরা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন।

এর আগে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবসহ রাজধানীর বিভিন্ন সড়কে বিভিন্ন সংগঠন ও দল সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেছে।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সড়ক অবরোধ—নার্সদের আন্দোলনে স্থবির প্রেসক্লাব এলাকা

আপডেট সময় ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫