ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ বুদ্ধি না হলে ছাত্রদলকে জবাব দেবে ছাত্রসমাজ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৬২২ বার পড়া হয়েছে

রোববার দুপুরে পাবনার এডওয়ার্ড কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি মন্তব্য করেন, ছাত্রদলের যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হয়, তাহলে সারা দেশের ক্যাম্পাসগুলো থেকে শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলা পার পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। আমরা ধৈর্য্য ধারণ করছি, কিন্তু যদি শুভ বুদ্ধির উদয় না হয়, ছাত্র সমাজ তাদেরকেই সেই ভাবেই জবাব দেবে।”

অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি আরিফ ইসলাম এবং সেক্রেটারি মামুন আল হাসান অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে কলেজের ১২ শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন এবং পবিত্র আল-কোরআন ও ইসলামী বইসহ নানা উপহার সামগ্রীর মাধ্যমে বরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর নবনির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল ও নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

জনপ্রিয় সংবাদ

শুভ বুদ্ধি না হলে ছাত্রদলকে জবাব দেবে ছাত্রসমাজ

আপডেট সময় ০৬:২৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫