ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে: জামায়াতে ইসলামী আমির”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজের সঠিক নেতৃত্ব এবং ন্যায়বিচার মসজিদের মিম্বার থেকে আসবে। তিনি বলেন, যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন, সেদিনই সত্যিকারের মুক্তি আসবে।

রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমাম ও খতিব সম্মেলনে জামায়াত আমির বলেন, ইমাম ও খতিবগণ কারও করুণার পাত্র হবেন না; তাদের আসল মর্যাদা তাদের হাতে তুলে দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, মসজিদ কমিটির সিদ্ধান্তগুলো খতিব ও ইমামদের পরামর্শে গ্রহণ করা উচিত।

ডা. শফিকুর রহমান বলেন, “এ দেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। মসজিদে নামাজের ইমাম যিনি করেন, তিনি সমাজেরও ইমাম হবেন। তখনই সত্যিকারের মুক্তি মিলবে। প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না; নবীজীর দেখানো পথে ফিরে যেতে হবে।”

তিনি যোগ করেন, “আমরা যখন জন্মগ্রহণ করি তখন আপনারা আমাদের ইমাম, আমরা যখন মৃত্যুবরণ করি তখনও আপনারা আমাদের ইমাম। সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে।”

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

“সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে: জামায়াতে ইসলামী আমির”

আপডেট সময় ০৮:৫৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫