ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি–চাঞ্চল্য, তদন্তে পুলিশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর ডিগ্রি কলেজ মাঠের সামনে থাকা শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে অজ্ঞাত দুর্বৃত্তরা কালি মেখে দিয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের ঘটনার পর শেখ মুজিবুর রহমানের ছবি ক্ষতিগ্রস্ত হলে স্মৃতিস্তম্ভে মীর মুগ্ধের ছবি স্থাপন করা হয়। সোমবার দিবাগত রাতে কে বা কারা সেই ছবিতে কালি লাগিয়ে নষ্ট করে যায়।

মুগ্ধমঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, “আমরা অত্যন্ত মর্মাহত। এ ঘটনা জুলাইয়ের চেতনার ওপর আঘাত। আমরা দায়ীদের বিচার চাই।”

ঘটনার খবর পেয়ে সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলামসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য–উপাত্ত সংগ্রহ করেছেন। ওসি জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হচ্ছে। দায়ীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে কালি–চাঞ্চল্য, তদন্তে পুলিশ

আপডেট সময় ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫