ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় সোমবার (৮ ডিসেম্বর) সকালে মা-মেয়ে মালাইলা আফরোজ (৪৮) ও নাফিসা বিনতে আজিজ (১৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের পর গৃহকর্মী পালিয়ে গেছে।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের ৭ তলার ওই বাসায় যায়। নিহতরা একই তলায় বসবাস করতেন।

পুলিশ কমিশনার বলেন, “গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশ্যে বের হন। দুপুর ১২টার দিকে তিনি ফিরে এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। মেয়ে নাফিসাকে জীবিত অবস্থায় হাসপাতালে নেয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত গৃহকর্মীর নাম আয়েশা। ধারণা করা হচ্ছে, সে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে হত্যা করে পালিয়েছে। পুলিশ এখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে।

ঘটনাস্থলে মোহাম্মদপুর থানার পুলিশ ও তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫