ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্যে গোলাগুলি, আহত ১

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:০০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অজ্ঞাত কয়েকজন যুবকের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের আদালত সড়কের কালীবাড়ি এলাকার সামনে এ ঘটনা ঘটে।

এতে শাহবাজপুরের মাঝিকারা গ্রামের নওহাওয়ার হেলাল মিয়ার ছেলে রাব্বি গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা ও উশৃঙ্খল আচরণের একপর্যায়ে গুলি ছোড়া হয়। গুলির শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাহীনতায় দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং পথচারীরা প্রাণ বাঁচাতে আশপাশে ছুটে যান।

এলাকাবাসীর অভিযোগ, বিচার–সালিশি সংক্রান্ত বিরোধের তদন্ত চলাকালে রাব্বিকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য–উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা দল।

উল্লেখ্য, এর আগেও গত অক্টোবর মাসে নবীনগরের আদালতপাড়া এলাকায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল গুলিবিদ্ধ হওয়ার ঘটনাসহ একাধিক গোলাগুলির ঘটনা ঘটে। সেসব ঘটনায় রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গিয়েছিল।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রকাশ্যে গোলাগুলি, আহত ১

আপডেট সময় ০৭:০০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫