ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির স্বাস্থ্যের বিষয়ে সিঙ্গাপুর থেকে সুখবর দিলেন তার ভাই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী, যিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন, বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকে তার শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিয়েছেন বড় ভাই ওমর ফারুক।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানান, হাদীর শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আগের তুলনায় তার হৃদপিণ্ড আরও ভালোভাবে কাজ করা শুরু করেছে। চিকিৎসকদের মতে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিঙ্গাপুরে নেওয়ার সময় হাদীর শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে বিমানবন্দর থেকে দ্রুত তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।

ওমর ফারুক জানান, চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় বেশ কিছু ওষুধ প্রয়োগ করেন এবং প্রায় দুই ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদী চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন। ধীরে ধীরে তার শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা আগের তুলনায় উন্নত হয়।

তিনি আরও জানান, হাদীর অবস্থা স্থিতিশীল হওয়ার পর তার জন্য অত্যন্ত জরুরি সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত ২টা পর্যন্ত) সম্পন্ন করা হয়। বর্তমানে তাকে একটি বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন।

ওমর ফারুক জানান, ওসমান হাদীর সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে। মঙ্গলবার দুপুরে এই টিম তার সব পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শরীফ ওসমান হাদীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

হাদির স্বাস্থ্যের বিষয়ে সিঙ্গাপুর থেকে সুখবর দিলেন তার ভাই

আপডেট সময় ০১:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫