ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজ ইস্যু ও বর্তমান বিশৃঙ্খলার জন্য বিসিসিআই দায়ী: আইসিসির সাবেক কর্মকর্তা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৮৯ বার পড়া হয়েছে

এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং তাদের কৌশলের কারণে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার প্রক্রিয়া ও এর পরবর্তী ঘটনার ফলে তৈরি হওয়া বিশৃঙ্খলার জন্য আইসিসির সাবেক প্রধান যোগাযোগ কর্মকর্তা সামিউলহাসান বার্নি বিসিসিআইকে দায়ী করেছেন। তিনি সোমবার (২ ফেব্রুয়ারি) বলেন, বিসিসিআই যদি আরও কৌশলীভাবে বিষয়টি হ্যান্ডেল করত, তাহলে টিটোয়েন্টি বিশ্বকাপের সময় বর্তমান অস্থিরতা এড়ানো যেত।

এদিকে বার্নি জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি বাতিলের ঘটনায় যেসব অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার একটি বড় কারণ বিসিসিআইয়ের অপ্রয়োজনীয় প্রকাশ্য বিবৃতি। তিনি বলেন, বিসিসিআই যদি বিষয়টি গোপনে ফ্র্যাঞ্চাইজিকে বলত খেলোয়াড়কে ছেড়ে দিতে, তাহলে তা প্রকাশ্যে আসত না এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যেত।

এর ফলে বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ পায় এবং তারা আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলা থেকে সরে আসে। পরে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার ভারতবিরুদ্ধে তাদের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয়।

এদিকে বার্নি বলেন, ৩ জানুয়ারির বিসিসিআইয়ের ওই ঘোষণাই পুরো পরিস্থিতিকে জটিল ও অশান্ত করে তুলেছে। তিনি আরও বলেন, কখনও কখনও দায়িত্বশীলদের বিবৃতি বড় ধরনের প্রভাব ফেলে, যা ক্রিকেটে বিরূপ প্রভাব সৃষ্টি করে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

মুস্তাফিজ ইস্যু ও বর্তমান বিশৃঙ্খলার জন্য বিসিসিআই দায়ী: আইসিসির সাবেক কর্মকর্তা

আপডেট সময় ১২:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬