ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪২ বার পড়া হয়েছে

এবার শেরপুরে বিএনপির এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে জামায়াতের কর্মীদের বিরুদ্ধে। শনিবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়াবালুরঘাটের কান্দাপাড়ানামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গিয়াস উদ্দিন রাসেল মিয়াকে (৩৫) শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রাসেল মিয়া শেরপুর (সদর) আসনে হেরুয়া বালুরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন রাসেল মিয়া অভিযোগ করে বলেন, আমি বিএনপি করি, ধানের শীষের নির্বাচনী এজেন্ট ছিলাম, এ কারণেই আমার ওপর জামায়াতের কর্মীসমর্থকরা হামলা চালিয়েছে। জামায়াত সমর্থক স্থানীয় কেরামত, জামাল, সোহেল, মনির ও তার ভাইসহ ১২/১৩ জন মিলে আমার ওপর এ হামলা চালিয়েছে।

তিনি বলেন, একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি আমার পিছু পিছু আসছিল। তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেখানে আরো ৮৯ জন মানুষ ছিলেন। তারা সবাই মিলে আমার ওপর হামলা চালায়। আমি প্রাণ বাঁচাতে একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গিয়েও আমাকে মারধর করে। এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে

আপডেট সময় ১০:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬