ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই ঘণ্টা বন্ধ ছিল রানওয়ে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা হজযাত্রীবাহী একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা রানওয়ে বন্ধ ছিল। তবে ফ্লাইটে থাকা ৩৮৭ জন হজযাত্রী সবাই নিরাপদে বিমানের বাইরে বের হতে সক্ষম হয়েছেন বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (৫ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের বিজি-১৩৮ ফ্লাইটটি সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামে অবতরণ করে। কিন্তু অবতরণের পরপরই রানওয়ের ২৩ নম্বর প্রান্তে ইউটার্ন নেওয়ার সময় যান্ত্রিক সমস্যায় মাঝপথে আটকে পড়ে উড়োজাহাজটি। এতে বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে অচল হয়ে পড়ে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, “বিমানটি নামার পরই যান্ত্রিক ক্রটি ধরা পড়ে। এরপর নিরাপত্তার কারণে রানওয়ে বন্ধ রাখা হয়। সকাল ১১টা ২০ মিনিটে টাগকারের সাহায্যে বিমানটি সরিয়ে নেওয়ার পর ফের বিমান চলাচল স্বাভাবিক হয়।”

ঘটনার সময় ফ্লাইটে থাকা যাত্রী আব্দুর রহমান জানান, “বৃষ্টির মধ্যে অবতরণের সময় আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম। রানওয়ের মাঝখানে বিমানটি আটকে যাওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ মনে হচ্ছিল। তবে পরে আমরা সবাই নিরাপদেই নেমে আসি।”

সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে দুই ঘণ্টা বিমানবন্দর বন্ধ থাকায় অন্যান্য ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই ঘণ্টা বন্ধ ছিল রানওয়ে

আপডেট সময় ০২:১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫