ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএনপির চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৯৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির চার শতাধিক নেতাকর্মী বুধবার (১৫ অক্টোবর) জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। অনুষ্ঠানটি আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম সলকের নেতৃত্বে প্রায় চার শতাধিক নেতাকর্মী জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিনের হাতে হাত রেখে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। যোগদানকারী নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে বরণ করেন দলীয় নেতারা। পরে নির্বাচনী সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন।

বিএনপি থেকে জামায়াতে যোগদান করা জাহিদুল ইসলাম সলক বলেন, “বিএনপির জন্ম থেকেই দলের সাথে ছিলাম। বিভিন্ন কারণে দলের প্রতি ভালোবাসা নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি জামায়াতে ইসলামীতে যোগদানের।”

জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন বলেন, “জনগণের বিশ্বাস অর্জন করতে হলে ইসলামভিত্তিক ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। জামায়াতে ইসলামী সেই আদর্শ ও মূল্যবোধের রাজনীতি করে। বিএনপিসহ অন্যান্য দলের যারা আজ আমাদের দলে যোগ দিয়েছেন, তারা সঠিক পথে এসেছেন। আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা সকলকে সহোদরের মতো গ্রহণ করেছি। কারও বিপদে জামায়াতে ইসলামী পিছপা হবে না।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল ও আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামের আমির প্রভাষক শফিউল আলম বকুল।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

চুয়াডাঙ্গায় বিএনপির চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

আপডেট সময় ০৯:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫