ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের আইনি ভিত্তি এখনো বাকি, সরকারের উচিত দ্রুত নিশ্চিত করা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি, তবে এর আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে। সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা সনদে একমত হয়েছি, তবে এর আইনি ভিত্তি এখনো বাকি রয়েছে। সরকারের উচিত তা দ্রুত নিশ্চিত করা।

ডা. তাহের জানান, সনদে স্বাক্ষর করা হলেও আইনগত স্বীকৃতি না থাকায় এর কার্যকরী প্রয়োগ এখনো সম্পন্ন হয়নি।

তিনি আরও বলেন, দীর্ঘ আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের মিটিংয়ে যে নীতি ও দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয়েছে, সেটি যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে।

জামায়াতের এ নেতা সতর্ক করে বলেন, যদি সরকার ডিলে করে বা এমন কিছু চিন্তা করে, তাহলে সেটা আবার জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হিসেবে বিবেচিত হবে এবং নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টি করবে।

সনদ বাস্তবায়িত হলে দেশ উপকৃত হবে উল্লেখ করে ডা. তাহের বলেন, আজকের স্বাক্ষরের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখেছি। আশা করি তিনিও তাদের বক্তব্য অনুযায়ী সনদ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেবেন।

তিনি বলেন, সনদে যা লিখিত আছে তা বাস্তবায়িত হলে দেশের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আসবে।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

জুলাই সনদের আইনি ভিত্তি এখনো বাকি, সরকারের উচিত দ্রুত নিশ্চিত করা

আপডেট সময় ১০:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫