ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, সিসিটিভিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৭২৮ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে নতুন তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলের পাশের একটি ভবনের সিসিটিভি ফুটেজে ঘটনার সময় দুই যুবককে দৌড়ে পালাতে দেখা গেছে। তাদের একজনের গায়ে ছিল কালো এবং অন্যজনের গায়ে ছিল গোলাপি রঙের টি-শার্ট।

তবে ফুটেজটি অস্পষ্ট হওয়ায় ওই দুই যুবকের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। ইতোমধ্যে পুলিশ ফুটেজটি বিশ্লেষণ শুরু করেছে এবং আশপাশের ভবনের অন্যান্য সিসিটিভি ভিডিও সংগ্রহ করছে।

এর আগে রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসার সিঁড়ি থেকে জুবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসাটিতে টিউশনি করাতেন তিনি।

নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বাসাটি ছিল জুবায়েদের টিউশনের বাসা। কে বা কারা তাকে হত্যা করেছে, এখনো পরিষ্কার নয়। তবে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি।’

জনপ্রিয় সংবাদ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন থালাপতি বিজয়

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা, সিসিটিভিতে মিলল চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় ১০:৫৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫