ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে: গোলাম পরওয়ার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, অবৈধভাবে বালু উত্তোলন করে না। আজকাল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামায়াত-শিবিরকে জড়িয়ে বিভিন্ন প্রকার মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করছে। তথ্য প্রযুক্তির যথাযথ জ্ঞান অর্জন করে বিরোধীদের অপপ্রচারের সঠিক ও তথ্যবহুল জবাব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে। সৃষ্টিকর্তার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু ও মুসলিম সবাই ভালো থাকবেন।’

আজ মঙ্গলবার সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলা গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দ্রুত সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করবে। আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি, আগামী নভেম্বরে গণভোট দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি ঠিক করতে হবে।’

গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশ একটা ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। একটা স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী না হয়ে ওঠে সেভাবে সরকারের কাঠামো সাজানো হয়েছে।’

এর আগে সকাল সাড়ে ১০টায় শাহপুর গাজী পাড়ায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মিয়া গোলাম পরওয়ার। দুপুর ১২টায় শাহপুর বাজারে গণসংযোগ শেষে এক হিন্দু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। সন্ধ্যায় আমভিটা বাজারে হিন্দুদের সঙ্গে মতবিনিময় করেন খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরান

একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৯:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫