ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি হবেই: আমান উল্লাহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, ‘শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং হবে। সেনাবাহিনী, ছাত্রজনতা ও নিরীহ মানুষ হত্যার দায়ে তার ফাঁসি হবেই ইনশাআল্লাহ।’

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার গোয়ালখালী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ বলেন, দেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো সুযোগ নাই। তাদের নির্বাচনী মার্কাও এখন ব্যালটপেপারে নেই। দুঃশাসন, অন্যায়-অত্যাচারের জন্য দেশের মানুষ আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

সভায় বিশেষ অতিথি ঢাকা ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের রাস্তাঘাট সংস্কার করতে পারেনি, গ্যাসের সংযোগ দেয়নি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের একটি রাস্তাও ভাঙা থাকবে না। কেরানীগঞ্জকে আধুনিক মডার্ন সিটি হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে বাস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, সাধারণ সম্পাদক মো. ইসমাইল, ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, বিএনপি নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা মো. সেলিম, রকি খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনেরনেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

মানুষ হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি হবেই: আমান উল্লাহ

আপডেট সময় ০৯:১৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫