ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ (পাঁচ) নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলো- ১। গাজীপুর জেলার কালিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও কালিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এম রবিন হোসেন (৫৪) ২। চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ইসাহাক সিকদার (৬৩) ৩। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ ইসতিয়াক মিলন (২৩) ৪। শ্যামপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম আহমেদ রিপন (৪৮) ও ৫। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ ওরফে রিমু (৫০) ।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় ডিবি গুলশান বিভাগের একটি টিম ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এম রবিন হোসেনকে গ্রেফতার করে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম শান্তিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ইসাহাক সিকদারকে গ্রেফতার করে। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ০৫:৪৫ ঘটিকায় তেজগাঁও নাবিস্কো এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম মোঃ ইসতিয়াক মিলনকে গ্রেফতার করে।

অন্যদিকে ডিবি সাইবার বিভাগের একটি টিম রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম আহমেদ রিপনকে গ্রেফতার করে। রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ডিবি সাইবার বিভাগের আরেকটি টিম নিকুঞ্জ ২ এলাকায় অভিযান পরিচালনা করে রায়হান রহমতুল্লাহ ওরফে রিমুকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

সাবেক পৌর মেয়রসহ আ.লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

আপডেট সময় ১০:৫৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫