ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিআইডির এডিশনাল এসপি মশিউর রহমান গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ৭১৩ বার পড়া হয়েছে

গুমকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী সিআইডির এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

‎বৃহস্পতিবার দুপুরে সিআইডিতে কর্মরত অবস্থায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে।

‎এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র জানায়, মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে।

‎র‌্যাব-১১ এ থাকাকালীন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি পেয়েছিলেন আলেপ। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও মরিয়া ছিলেন তিনি। তবে সরকার পতনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ এ থাকাকালীন আলেপের এসব অবৈধ কর্মকাণ্ডে অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন এডিশনাল এসপি মশিউর।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

সিআইডির এডিশনাল এসপি মশিউর রহমান গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫