ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিস্তির টাকা চাওয়ায় দুই এনজিও কর্মীকে মারধর, নগদ টাকা লুট

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৬২৪ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আম্বালা ফাউন্ডেশনের দুই কর্মীকে মারধর করে নগদ ১ লক্ষ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার খাড়খাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আম্বালা ফাউন্ডেশনের চাঁদপুর সদর এরিয়া ম্যানেজার বেলাল হোসেন (৩৮) ও শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান স্থানীয় ঋণগ্রহীতার জামিনদারের বাড়িতে বকেয়া টাকা আদায়ের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্তদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, উপজেলার খাড়খাদিয়া এলাকার মোঃ মেহেদী, মোসাঃ ফারহানা আক্তার, মোঃ জাহাঙ্গীর, মোঃ সামছু, মোঃ শাওন, মোঃ রিপন, মোঃ মাসুদ কেরা ও মোঃ আলমগীর।

জানা যায়, ফারহানা আক্তার ও তার স্বামী মেহেদীসহ কয়েকজন মিলে দুই এনজিও কর্মীকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় দুই এনজিও কর্মী রাস্তায় আশ্রয় নিলে মেহেদী ও তার সহযোগীরা আবারও হামলা চালিয়ে পাশের এক দোকানে ঢুকে ভাঙচুর করে এবং দোকানের ক্যাশবাক্সে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

হামলায় দোকানে আনুমানিক ৩৫ হাজার টাকার ক্ষতি এবং ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া, এনজিও কর্মীদের সঙ্গে থাকা কিস্তির ১ লাখ ৫৫ হাজার টাকা এবং অফিসের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহত দুই কর্মীর একজনকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগের সময় প্রাণনাশের হুমকিও দিয়েছিল বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ‘ভুক্তভোগী এই ঘটনা একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জনপ্রিয় সংবাদ

বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার গ্রেপ্তার

কিস্তির টাকা চাওয়ায় দুই এনজিও কর্মীকে মারধর, নগদ টাকা লুট

আপডেট সময় ০৬:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫