ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে বাস উল্টে অন্তত ২৭ নারী পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর দামপাড়া পুলিশ লাইনস থেকে বের হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানান, সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ডিউটিতে যাচ্ছিলেন সিএমপির নারী পুলিশ সদস্যরা। তাদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইনসের ভেতরে ঢালু রাস্তা দিয়ে নামার সময় ‘ব্রেক ফেল’ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে আটকে দেওয়ার চেষ্টা করেন চালক। এসময় বাসে থাকা ২৭ পুলিশ সদস্য আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক বলেন, আহতদের মধ্যে ১২ জনকে এ হাসপাতালে আনা হয়েছে। অন্যদের দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

চট্টগ্রামে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত

আপডেট সময় ০৮:১৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫