ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বয়স্কদের জন্য তৈরি হবে ১০০০ ক্লাব : উপদেষ্টা শারমীন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৫৮০ বার পড়া হয়েছে

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বয়স্কদের জন্য ১০০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (০১ নভেম্বর) রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, বয়স্ক মানুষের জন্য বিদেশি অর্থায়নে ৪০০টি ক্লাবের পাশাপাশি, আরো ৬০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে প্রবীণরা একঘেয়েমি জীবন থেকে পরিত্রাণের জন্য একে অপরের সঙ্গে গল্প করতে পারে, চা খেতে পারে।

তিনি বলেন, কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো আর জীবনের বাস্তবতা নিয়ে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমাদের ঘরে, পরিবারে বা সমাজে যারা প্রবীণ তাদের সমস্যাগুলো আমরা বুঝবো, সমাধানের চেষ্টা করবো, তাদের পাশে থেকে আশার হাত বাড়িয়ে দেবো। কারণ নবীন ও প্রবীণ এই দুই প্রজন্ম আলাদা নয়; বরং একটিই জীবন, যার দুই অধ্যায়।

উপদেষ্টা বলেন, আজকের নবীন আগামী দিনের তারাই প্রবীণ। প্রবীণ ও নবীনদের অভিজ্ঞতা আর উদ্যম মিলেই তো গড়ে উঠবে একটি পরিপূর্ণ সমাজ তথা কল্যাণময়ী রাষ্ট্র।

শারমীন এস মুরশিদ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ স্পর্শকাতর এবং কাজের পরিধি বিশাল। এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবামূলক কাজ করাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব।

তিনি আরও বলেন, এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সুশাসন ফিরিয়ে আনতে অবকাঠামগত পরিবর্তন করেছি এবং আমার নিজের অংশগ্রহণের মধ্য দিয়ে সফলতায় আনতে চেষ্টা করেছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানসহ অন্যরা।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা না করে ভুল স্বীকারের আহবান রাশেদ খাঁনের

বয়স্কদের জন্য তৈরি হবে ১০০০ ক্লাব : উপদেষ্টা শারমীন

আপডেট সময় ০৯:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫