ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী ঘোষণার দাবিতে বিশাল গণমিছিল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে সমর্থকদের উদ্যোগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বাজিতপুর উপজেলার সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সরারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরারচর রেলগেট মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারীরা শেখ মজিবুর রহমান ইকবালকে কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান।

সমাবেশ চলাকালীন সময়ে বিক্ষোভকারীদের একটি অংশ উত্তেজিত হয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন সাময়িকভাবে আটকে দেয়। ট্রেন চলাচল প্রায় ১০ মিনিট বন্ধ থাকলেও পরে উপজেলা বিএনপি নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সমর্থকদের সরে যেতে অনুরোধ করেন। তাদের হস্তক্ষেপের ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সমাবেশের সভাপতিত্ব করেন। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটির সদস্যদের প্রতি আমরা আহ্বান জানাই, শিগগির শেখ মজিবুর রহমান ইকবালের নাম কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করুন। বাজিতপুর-নিকলী উপজেলার জনগণ ইকবাল ভাই ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেবে না। যতদিন তার প্রার্থিতা ঘোষণা হবে না, ততদিন আমরা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। জনগণের দাবি উপেক্ষা করে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না।”

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই গণমিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

‘শয়তান-২’ মিসাইল ছুড়লো রাশিয়া, আতঙ্কে পশ্চিমা বিশ্ব! 

কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী ঘোষণার দাবিতে বিশাল গণমিছিল

আপডেট সময় ১১:০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫