ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট অভিমুখে জনজোট বিপ্লবী মঞ্চের গণপদযাত্রা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ৫৮৭ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট অভিমুখে গণপদযাত্রা শুরু করেছে জনজোট বিপ্লবী মঞ্চ নামের একটি সংগঠন। সোমবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১১টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

আয়োজকদের জানান, পদযাত্রাটি শাহবাগ থানার সামনে দিয়ে টিএসসি হয়ে হাইকোর্টের দিকে যাওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পদযাত্রাটি টিএসসিতে অবস্থান করছিল।

মিছিলজুড়ে সংগঠনটির নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়—
“ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই”,
“একটা একটা লীগ ধর—ধইরা ধইরা জেলে ভর”,
“খুনি লীগের ঠিকানা—এই বাংলায় হবে না।”

রাজধানীতে রায়ের দিন ঘিরে উত্তেজনা ও আন্দোলনমুখর পরিবেশের মধ্যে এই পদযাত্রা ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট অভিমুখে জনজোট বিপ্লবী মঞ্চের গণপদযাত্রা

আপডেট সময় ১২:২৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫