ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমার ঊর্ধ্বতনকে বলেছি- এখানে শিবির আছে, নেগিটিভ কিছুই বলিনি: ডিসি মাসুদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষের সময় রমনা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ আলমের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে করা ফোনালাপের একটি ভিডিও সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

এই বিষয়ে ডিসি মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে কারা বেশি অবস্থান নিয়েছে। আমি তখন বলেছি, এখানে শিবির আছে। উৎসুক জনতা ভিড় করছে, এখানে আরও ফোর্স লাগবে। আমি তো মিডিয়াকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেইনি। এটা আমার আর ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন আলাপ।’

ডিসি মাসুদ আরও বলেন, ‘আমি নেগিটিভ কিছুই বলিনি। এখানে বিক্ষোভ হচ্ছিল, সেই বিক্ষোভ আমরা প্রতিহত করার চেষ্টা করেছি। কিন্তু একটি গোষ্ঠী বিষয়টিকে অন্যদিকে ড্রাইভার্ট করার চেষ্টা করছে। আমরা সর্বদা চেষ্টা করছি, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে। আমরা তো কারও পক্ষ নিয়ে কাজ করি না। ঢাকায় তো আরও আন্দোলন হয়েছে। আমরা সবসময় চেষ্টা করেছি, শান্তভাবে সেটি মোকাবিলা করার।’

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

আমার ঊর্ধ্বতনকে বলেছি- এখানে শিবির আছে, নেগিটিভ কিছুই বলিনি: ডিসি মাসুদ

আপডেট সময় ১০:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫