ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবস্থান ধর্মঘটের পর রাওয়ালপিন্ডিতে ইমরান খানের তিন বোনকে পুলিশ হেফাজতে নিয়েছে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৮২০ বার পড়া হয়েছে

রাওয়ালপিন্ডি পুলিশ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন—আলেমা, ডা. উজমা ও নওরীনকে হেফাজতে নিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) আদিয়ালা কারাগারের বাইরে প্রায় ১০ ঘণ্টা ধরে চলা অবস্থান ধর্মঘটের পর তাদের আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যরা তাদের একটি পুলিশ ভ্যানে তুলে চকরিতে স্থানান্তর করেন।

ওই দিন নির্ধারিত সময়ে ইমরান খান ও তার পরিবারের দেখা করার অনুমতি না দেওয়ায় ফ্যাক্টরি চেকপয়েন্টের কাছে অবস্থান কর্মসূচি শুরু করেন পিটিআই নেতাকর্মীরা। একাধিকবার আলোচনা সত্ত্বেও বৈঠকের সময়সূচি নির্ধারণ না হওয়ায় আলেমা আন্দোলন প্রত্যাহারে অস্বীকৃতি জানান।

মধ্যরাতে প্রথমে পুরুষ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। এরপর নারী পুলিশ দল ইমরানের বোনদের হেফাজতে নেয়। এতে দীর্ঘস্থায়ী অবস্থান ধর্মঘটের অবসান ঘটে এবং বাকি কর্মীরাও শান্তিপূর্ণভাবে সরে যান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে পিটিআই অভিযোগ করেছে, শান্তিপূর্ণভাবে বসে থাকা অবস্থায় ইমরান খানের বোনদের সহিংসভাবে আটক করেছে পুলিশ।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

অবস্থান ধর্মঘটের পর রাওয়ালপিন্ডিতে ইমরান খানের তিন বোনকে পুলিশ হেফাজতে নিয়েছে

আপডেট সময় ০৯:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫