ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদের স্ত্রী মারা গেছেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটের দিকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এদিন রাত পৌনে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী মো. হাচনাইন।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টায় মরদেহটি ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে নেওয়া হবে এবং দুপুরে বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ প্রাঙ্গণে দাফন শেষে তোফায়েল আহমেদের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, তোফায়েল আহমেদ ও আনোয়ারা বেগম দম্পতির এক কন্যাসন্তান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদের স্ত্রী মারা গেছেন

আপডেট সময় ১০:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫