ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-নরসিংদী ভূমিকম্প: ৩০ বছরের মধ্যে সর্বাধিক শক্তি, ৪ জনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির জানিয়েছেন, এটি গত ৩০ বছরের মধ্যে দেশে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। তিনি আরও বলেন, এই ভূমিকম্পে হিরোসিমা ও নাগাসাকিতে ফেলা পরমাণু বোমার সমপরিমাণ শক্তি মুক্তি পেয়েছে।

সারাদেশে আতঙ্ক বিরাজ করছে, মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বংশাল থানার ডিউটি অফিসার জানিয়েছেন, কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়ায় তিনজন পথচারি নিহত হয়েছেন। নিহতদের মরদেহ সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রাখা হয়েছে।

অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকের মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

দেশের অভ্যন্তরে ভয়াবহ এই ভূমিকম্পের প্রভাবে শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে। কলকাতা ও আশপাশের এলাকায় বাসিন্দারা হালকা কম্পনের কারণে ফ্যান ও দেয়ালের ঝোলানো জিনিসপত্র দোলাতে দেখেছেন। সোশ্যাল মিডিয়ায় একাধিক বাসিন্দা ভূমিকম্পের মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করেছেন, যেখানে মানুষকে দ্রুত বাড়ি ও অফিস থেকে বের হতে দেখা গেছে।

অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সারাদেশে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দফতরকে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

ঢাকা-নরসিংদী ভূমিকম্প: ৩০ বছরের মধ্যে সর্বাধিক শক্তি, ৪ জনের মৃত্যু

আপডেট সময় ০২:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫