ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অপতৎপরতা চালানোর চেষ্টা করছেন: এটিএম আজাহারুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে

জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। ভারত কখনো আমাদের দেশের মানুষের বন্ধু হতে পারে না। ভারতই একমাত্র বাংলাদেশকে আক্রমণ করতে পারে।

রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তারাগঞ্জ বাজারে ইন্ডাট্রিয়ালিস্ট অ্যান্ড বিসনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনি সভায় তিনি এসব কথা বলেন।

এটিএম আজাহারুল ইসলাম বলেন, ইসলামবিদ্বেষী স্বৈরাচার শেখ হাসিনা আমাকে মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করেছিলেন। তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। দুর্নীতি, লুটপাট ও স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আপসহীন। জামায়াত সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। জনগণের করের টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ অন্য দলকে এতদিন ভোট দিয়ে কোন কিছুই পাননি। শুধু একবার আমাকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন আপনাদের আমানতের খেয়ানত করব না।

আইবিডাব্লিউএফ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেন লেবুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেন, ব্যবসায়ী শফিকুল ইসলাম, নাজিমুদ্দিন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অপতৎপরতা চালানোর চেষ্টা করছেন: এটিএম আজাহারুল

আপডেট সময় ১২:০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫