ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে চাচাতো ভাইকে হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৬১৭ বার পড়া হয়েছে

যশোরের ঝিকরগাছা উপজেলার কামরুজ্জামান হত্যা মামলায় তার চাচাতো ভাই ওসমান গণি ও আলী হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে। মামলার অপর আসামি ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুজ্জামানের সঙ্গে ওসমান ও আলী হোসেনের মধ্যে বিরোধের কারণে তারা ধারালো দা দিয়ে কামরুজ্জামানকে কুপিয়ে জখম করেন। হামলায় কামরুজ্জামানের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে কামরুজ্জামানের মৃত্যু হয়।

মামলাটি তদন্ত শেষে ২০২৪ সালের ৩ জুলাই ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক বনি ইসরাইল আদালতে চার্জশিট জমা দেন। আদালত আজ দুই আসামির প্রতি ১০ হাজার টাকা জরিমানা সহ মৃত্যুদণ্ড প্রদান করেন। পিপি আজিজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের রায়ে দুই বছরের মধ্যে বিচার সম্পন্ন হওয়া নজিরবিহীন।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

যশোরে চাচাতো ভাইকে হত্যা মামলায় দুই ভাইকে মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৫:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫