ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য: জিকে গউছ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ৮ হাজার নেতাকর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। এর মাধ্যমে প্রমাণ করেছেন অন্যায়, দুর্নীতি আর বিএনপির রাজনীতি একসঙ্গে চলতে পারে না।

তিনি বলেন, আমাদের রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমাদের রাজনীতি হবে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমাদের রাজনীতি হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি।

রোববার রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জিকে গউছ এসব কথা বলেন।

ধানের শীষের এই প্রার্থী আরও বলেন, হাসিনা অভিযোগ তুলেছিলেন খালেদা জিয়া নাকি এতিমের ২ কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমরা বারবার বলেছি এত বড় মিথ্যা অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে যারা আনে আল্লাহ বরদাশত করতে পারেন না। কারণ এ ঘটনাটি ছিল হাসিনার বানোয়াট একটি গল্প। যে টাকার কথা বলেছিল সেই টাকা ব্যাংকে গচ্ছিত রেখে ২ কোটি টাকার সুদে আসলে ৮ কোটি টাকায় রূপান্তরিত হয়েছে। বেগম খালেদা জিয়াকে অপমানিত করার জন্য হাসিনা এ মিথ্যা গল্প বানিয়েছিল।

তিনি বলেন, ভুয়া মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে আটক রেখেছিল। খালেদা জিয়া সুস্থ শরীরে হেঁটে জেলখানায় গিয়েছিলেন। ২ বছর পর বেরিয়ে এলেন হুইলচেয়ারে বসে। ইজ্জতের মালিক আল্লাহ। এবার সশস্ত্র বাহিনী দিবসে হুইলচেয়ারে বসে খালেদা জিয়া সেনাকুঞ্জে যান। সেখানে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জাতির সামনে আমাদের গর্ব সেনাবাহিনী প্রধান সম্মানিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

ছিনতাইকারীকে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে দিল জনতা

বিএনপির রাজনীতি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য: জিকে গউছ

আপডেট সময় ০৭:২৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫