ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবরি মসজিদ তহবিল: হুমায়ুনের বাড়িতে ১১ ট্রাঙ্ক ভর্তি টাকা, অনলাইনে ৯৩ লাখ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূলের বরখাস্ত বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে বাবরি মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) স্মরণ অনুষ্ঠান ও ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই অনুদান গ্রহণ কার্যক্রম শুরু হয়।

হুমায়ুন কবীর জানান, মসজিদ নির্মাণের জন্য প্রায় ৩০০ কোটি টাকা প্রয়োজন। ইতিমধ্যেই অনলাইনে প্রায় ৯৩ লক্ষ টাকা এবং নগদ অর্থে ১১টি ট্রাঙ্ক ভর্তি অর্থ জমা পড়েছে। নগদ অর্থের হিসাব করতে ৩০ জন করে আলেম-উলামা ও সাঁট মেশিন ব্যবহার করছেন। এখন পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খোলা হয়েছে, যেখানে ৩৭ লক্ষ টাকা পাওয়া গেছে।

তিনি আরও জানান, একটি পরিচিত ব্যক্তি বাবরি মসজিদ নির্মাণের জন্য একাই ৮০ কোটি টাকার অনুদান দেবেন। এছাড়াও আরও বহু মানুষ তহবিলে যুক্ত হচ্ছেন। হুমায়ুন কবীর দাবি করেছেন, এখন পর্যন্ত এক কোটি ১০ লক্ষ টাকা অনুদান সংগ্রহ হয়েছে।

এই প্রচেষ্টার ব্যাপক সাড়া দেখে স্পষ্ট যে তহবিলের অভাব হবে না। আগামী ২০২৬ সালের নির্বাচনের প্রেক্ষাপটে এই উদ্যোগ কতটা রাজনৈতিক প্রভাব ফেলবে, তা সময়ই দেখাবে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

বাবরি মসজিদ তহবিল: হুমায়ুনের বাড়িতে ১১ ট্রাঙ্ক ভর্তি টাকা, অনলাইনে ৯৩ লাখ

আপডেট সময় ১১:৪৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫