ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে

এবার জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তার কথা জানালেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান৷ কোনো কুচক্রী মহলের দ্বারা ক্ষতির স্বীকার হতে পারেন বলে আশঙ্কা তার৷ আর সেটি জানিয়ে নিরাপত্তা চেয়ে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে তার পক্ষ থেকে৷

জাকির খানের মা আছিয়া বেগম ১৭ ডিসেম্বর (বুধবার) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডিটি দায়ের করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, আমার ছেলে জাকির খান বিএনপির রাজনীতি করায় প্রতিহিংসার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় জড়িত করে। আওয়ামী লীগ আমলে তিনি দীর্ঘদিন জেল খেটেছেন।

বর্তমানে ওইসকল মামলায় খালাস পেয়ে বিএনপির সকল কর্মসূচী পালন করে আসছেন। বর্তমানে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল জাকির খানের ক্ষতিসাধন করতে পারে। ফলে তিনি তার ছেলের (জাকির খান) নিরাপত্তা চান৷

প্রসঙ্গত, জাকির খানের বিরুদ্ধে ব্যবসায়ী নেতা শাব্বির আলম খন্দকার হত্যাসহ ৪টি হত্যাসহ মোট ৩৩টি মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময় কারাগারে ছিলেন তিনি। ২০০৩ সালে ব্যবসায়ী নেতা শাব্বির আলম হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে জাকির খান দেশ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর গোপনে দেশে ফিরে এসে রাজধানীর বসন্ধুরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে সপরিবার বসবাস শুরু করেন।

২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে র‍্যাব। এর পর থেকে নারায়ণগঞ্জ কারাগারে ছিলেন তিনি। সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি ব্যবসায়ী নেতা শাব্বির আলম হত্যা মামলার রায়ে জাকির খানসহ সব আসামি খালাস পান। চলতি বছরের ১৩ এপ্রিল তিনি কারামুক্ত হন৷ এদিন শহরজুড়ে ব্যাপক শোডাউন দিয়ে আলোচনায় আসেন জাকির খান৷ এরপর থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাকে উপস্থিত থাকতে দেখা যাচ্ছে৷

জনপ্রিয় সংবাদ

রাহুল গান্ধীর উপস্থিতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি

জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি

আপডেট সময় ১১:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫