ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাপ দিয়ে তদন্ত বাধাগ্রস্ত করলে নাম প্রকাশ করবে দুদক: চেয়ারম্যান আবদুল মোমেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৬৩৮ বার পড়া হয়েছে

দুর্নীতির তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জানান, ভবিষ্যতে কেউ দুর্নীতি তদন্তে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি করার চেষ্টা করলে তার পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হয়।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

চাপ দিয়ে তদন্ত বাধাগ্রস্ত করলে নাম প্রকাশ করবে দুদক: চেয়ারম্যান আবদুল মোমেন

আপডেট সময় ০৫:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫