ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধে আরও সেনা পাঠাবে উত্তর কোরিয়া!

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৬৪৯ বার পড়া হয়েছে

আগামী জুলাই এবং আগস্ট মাসে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ায় অতিরিক্ত সেনা পাঠাতে পারে উত্তর কোরিয়া। একই সাথে দেশটি রাশিয়ায় অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা দেশের গোয়েন্দা সংস্থার (এনআইএস) একটি ব্রিফিংয়ের বরাত দিয়ে এসব কথা জানান।

সংসদ সদস্য লি সিওং-কুন জানান, এনআইএস মনে করছে রাশিয়া গ্রীষ্মকালে ইউক্রেনের বিরুদ্ধে একটি বড় আকারের সামরিক আক্রমণের পরিকল্পনা করছে। লি বলেন, ‘উত্তর কোরিয়ার পক্ষ থেকে সেনা মোতায়েন সম্ভবত জুলাই বা আগস্টের শুরুতেই ঘটতে পারে।’

এনআইএস জানিয়েছে, সম্প্রতি পিয়ংইয়ংয়ে রাশিয়ার এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সফর এবং উত্তর কোরিয়ায় নতুন সেনা সংগ্রহের তৎপরতা এই অনুমানের পেছনে প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

আরও জানা গেছে, উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র—বিশেষ করে গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যাচ্ছে। এর বিনিময়ে পিয়ংইয়ং উপগ্রহ উৎক্ষেপণ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে রাশিয়ার কাছ থেকে কারিগরি সহায়তা পাচ্ছে।

গত কয়েক মাসে তেমন কোনো ঘোষণায় না এলেও সম্প্রতি উত্তর কোরিয়া ও রাশিয়া প্রকাশ্যে স্বীকার করেছে, কুরস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক অভিযানে উত্তর কোরীয় সেনাদের ভূমিকা রয়েছে।

উল্লেখ্য, এই সহযোগিতা দুই দেশের মধ্যে গত বছরের জুন মাসে স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যার মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ক একটি চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

ইউক্রেন যুদ্ধে আরও সেনা পাঠাবে উত্তর কোরিয়া!

আপডেট সময় ০৩:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫