ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেতানিয়াহুকে অবশ্যই পদত্যাগ করতে হবে: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

এবার ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই পদত্যাগ করতে হবে। শনিবার (২৮ জুন) ইসরায়েলের চ্যানেল ১২-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু ‘২০ বছর ধরে ক্ষমতায় আছেন…এটা অনেক বেশি, এটা মানসম্মত নয়।’

বেনেট নেতানিয়াহুর অধীনে ইসরায়েলের অভ্যন্তরে ক্রমবর্ধমান বিভাজন সম্পর্কে বলেন, ‘ইসরায়েলি সমাজের বিভাজনের জন্য তিনি (নেতানিয়াহু) ভারী দায় বহন করেন।’

এদিকে নাফতালি বেনেট একজন ডানপন্থী নেতা হিসেবে পরিচিত, যিনি ২০২১ সালে নেতানিয়াহুর সমালোচকদের সঙ্গে যোগ দিয়ে একটি জোট গঠন করেছিলেন। টানা ১২ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর নেতানিয়াহুকে উৎখাত করেছিল এই জোট।

কিন্তু বেনেট এবং বর্তমান বিরোধীদলীয় প্রধান ইয়ার ল্যাপিডের নেতৃত্বে সেই জোট সরকার প্রায় এক বছর পর ভেঙে পড়ে। উগ্র ডানপন্থী ও উগ্র অর্থোডক্স ইহুদি দলগুলোর সমর্থনে হঠাৎ নির্বাচনের পর নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রীর পদ ফিরে পান।

রাজনীতি থেকে কিছুটা সময় বিরতি নেওয়া বেনেট আবারও ক্ষমতায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে গুঞ্জন রয়েছে। জনমত জরিপে দেখা গেছে, নেতানিয়াহুকে আবার ক্ষমতাচ্যুত করার জন্য তার যথেষ্ট সমর্থন থাকতে পারে।

চলছে গণনা, ভোটের ফল কখন পাওয়া যাবে? জানাল ইসি

নেতানিয়াহুকে অবশ্যই পদত্যাগ করতে হবে: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫